আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ও উত্তর- পূর্ব ভারতের উপর দিয়ে
পাস করছে। এছাড়াও জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও আসামের সংলগ্ন এলাকায়।
এছাড়াও উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঝাড়খণ্ডের ওপর দিয়ে তা গিয়েছে। এমনকী সমুদ্র পৃষ্ঠের দেড় কিলোমিটার ওপরে তা অবস্থান করছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। এছাড়াও একাধিক সিস্টেম তৈরি হয়েছে। যার ফলে বাতাসের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জলীয় বাস্প প্রচুর পরিমানে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৯ জেলায় তৈরি হবে বলে পূর্বাভাস। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৯ শতাংশ।







