রাজ্য

ঈদ – অল – ফিতর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা – কৃষ্ণনগর – লালগোলা সেকশনে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একটি ঈদ স্পেশাল মেমু ট্রেন চালান হবে

ঈদ – অল – ফিতর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা – কৃষ্ণনগর – লালগোলা সেকশনে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একটি ঈদ স্পেশাল মেমু ট্রেন চালান হবে। শিয়ালদা – কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন আগামী শুক্র (২১.০৪.২০২৩) ও শনি বার (২২.০৪.২০২৩) রাত ৯ টা ৩৮মিনিটে শিয়ালদা থেকে এবং কৃষ্ণপুর – শিয়ালদা মেমু স্পেশাল আগামী শনিবার, রবিবার (২৩.০৪.২০৩৩ )কৃষ্ণপুর থেকে সকাল ১০ টা ১০ মিনিটে ছাড়বে।
এছাড়া আগামীকাল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ০৩১৭১/০৩১৯২, ০৩১৮৩/০৩১৭২, ০৩১৮৯/০৩১৮৪, ০৩১৯১/০৩১৯০, শিয়ালদা – লালগোলা – শিয়ালদা প্যাসেঞ্জারে একটি অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যোগ করা হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.