কৌশিকী অমাবস্যায় তারাপীঠে একরাতেই মদ বিক্রিতে নতুন রেকর্ড। এইদিন প্রায় ৫ কোটি টাকার মদ বিক্রি হয়। কৌশিকী অমাবস্যায় কারণবারিতে তারাপীঠ ভাসল। গত কয়েক বছর ধরে দু’দিনে মদ বিক্রি হয়েছিল পাঁচ কোটি টাকার। সেখানে এই বছর এক রাতেই মদের বিক্রি প্রায় পাঁচ কোটি টাকা ছুয়ে গেছে।
তারাপীঠে মার পুজোর জন্য মদের দরকার হয়। সেক্ষেত্রে মদ কারো গলায় বা কারোর থালায়। তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের মধ্যে জয়জয়কার কারণসুধার। এ বছরও মদের রেকর্ড ভাঙল তারাপীঠ।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিভিন্ন জায়গা থেকে সাধকেরা আসেন সিদ্ধিলাভের আশায়। যেহেতু তারাপীঠের পুজোতে মদের দরকার হয়, সেহেতু সরকারের দ্বারা বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে কুপনের সাহায্যে মদ কিনতে হয়েছে ভক্তদের। মায়ের আশীর্বাদে মদ বিক্রেতাদের লক্ষ্মী লাভ হয়েছে।
এর আগেও তারাপীঠে মদ বিক্রি করে বিপুল টাকার আয় করেছিল। ২০১৬ সালে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রায় তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০১৭ সালে প্রায় ১ কোটি আশি লক্ষ টাকার বিক্রি। ২০১৮-তে দু’রাত অমাবস্যা থাকায় বিক্রি হয় ৫ কোটি টাকার মদ। আর এবছর এক রাতেই প্রায় পাঁচ কোটি টাকারও বেশি।সরকার অনুমোদিত ১৮টি দোকান আছে তারাপীঠ এলাকায়।







