Uncategorizedখেলাধুলা

জুনিয়র এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক দ্বৈরথ, সেমিতে মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুরন্ত জয়

মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ ২০২৪-এ ফাইনালে প্রবেশ করলো ভারতের জুনিয়র পুরুষ হকি দল। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া আক্রমণাত্মক খেলতে থাকে এবং একাধিক পেনাল্টি কর্নার আদায় করে। তবে ভারতীয় রক্ষণ এবং গোলরক্ষক বিক্রমজিতের দৃঢ়তায় মালয়েশিয়ার আক্রমণ ব্যর্থ হয়। ১০তম মিনিটে ভারতীয় অধিনায়ক আরাইজিৎ সিং হান্ডালের পাস থেকে দিলরাজ সিং দুর্দান্ত শটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন।

দ্বিতীয় কোয়ার্টারে মালয়েশিয়া একাধিক পেনাল্টি কর্নার পেলেও ভারতীয় ডিফেন্স তাদের অগ্রযাত্রা রুখে দেয়। পাল্টা আক্রমণে ভারতের আরাইজিৎ এবং গুরজোট সিং গোলের সুযোগ পেলেও সাফল্য মেলেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়া চাপ সৃষ্টি করলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ভারতীয় সহ-অধিনায়ক রোহিতের টপ কর্নারে করা দুরন্ত শটে ভারতের লিড হয় ২-০। শেষ কোয়ার্টারে শারদানন্দ তিওয়ারি দুর্দান্ত টোমাহক শটে স্কোরলাইন ৩-০ করেন। যদিও মালয়েশিয়া একটি পেনাল্টি স্ট্রোক থেকে এক গোল শোধ দেয়, তবে তা ম্যাচের ফলাফল পরিবর্তন করতে ব্যর্থ হয়।

ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান, যারা গত বছরও ভারতীয় দলের কাছে পরাজিত হয়েছিল। এবারও স্বর্ণপদক ধরে রাখতে মরিয়া ভারতীয় দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.