উত্তপ্ত শিলিগুড়ি , অভিযোগ হামলা করা হয়েছে চড়ক সন্ন্যাসীদের ওপর । সংঘর্ষ চলে দুই গোষ্ঠীর মধ্যে , চাঞ্চল্যকর পরিস্থিতি শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে । এই হামলার জেরে আহত হন ২ পুলিশকর্মী । তবে আপাতত বিশাল পুলিশবাহিনী টহলদারি চালাচ্ছে চার নম্বর ওয়ার্ড জুড়ে ।
অভিযোগ চড়ক সন্ন্যাসীদের মারধর করা হয় এই অঞ্চলে , যাকে কেন্দ্র করে গত দুদিন ধরেই উত্তপ্ত শিলিগুড়ি। পূর্বেও মারধরের জেড়ে, ২জন চড়ক পুণ্যার্থী আহত হন , যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । প্রশাসনের তরফে , তা নিয়ন্ত্রণে আনা হলেও , রবিবার চরম আকার ধারণ করে, পুণ্যার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে, রবিবার আচমকাই সংঘর্ষ লাগে দুই গোষ্ঠীর মধ্যে । দুই গোষ্ঠীর প্রায় কয়েকশো সমর্থক জড়িয়ে পড়েন ধস্তাধস্তিতে ।
এই ঘটনার বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, “ইট ছোড়াছুড়ি চলছিল। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। একটা গুজব রটেছিল। তা থেকেই এমন পরিস্থিতি। বারবার আবেদন করা হচ্ছে, কোনও রকম গুজবে কান দেবেন না।” পরে যদিও পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র্যাফ। সূত্রের খবর, বর্তমানে ( খবর সম্প্রচারের সময় ) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শিলিগুড়ি এলাকায় , পাশাপাশি নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায়, তার জন্য চলছে কড়া টহলদারি ।







