নিজস্ব সংবাদদাতা : আজ পুরসভাতে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সাথে দেখা করে তার হাতে জাতীয় পতাকা তুলে দিলেন শিলিগুড়ির একটি ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরা। আজ দুপুরে তার সাথে দেখা করতে আসেন শিলিগুড়ির একটি বেসরকারী ইষ্কুলের ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষিকারা। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ডেপুটি মেয়রের হাতে জাতীয় পতাকা তুলে দেন। ডেপুটি মেয়র নিজে তাদের হাত থেকে পতাকা নেন।তাদের সাথে ছবিও তোলেন।তিনি জানান আগামীকাল ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। তাই ভবিষ্যত প্রজন্মের হাত থেকে তিরঙ্গা নিতে প্রচণ্ডভাবে ভালো লাগল। ওদের এতটাই উত্তেজনা যে ভারতের আগামীদিনের প্রজন্ম দেশকে নিয়ে চিন্তা করবে সেটা ভালোভাবে বুঝতে পারছি। আগামীকাল একটা আলাদা দিন।
এই দিনটিতে ভারতের মাটি থেকে ইংরেজরা চলে গিয়েছিল চিরকালের জন্য। আর দেশকে স্বাধীন করতে যারা প্রান দিয়েছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেবার দিন। তাই আগামীকাল সারা দেশের সাথে শিলিগুড়িতেও যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে স্বাধীনতা দিবস। সবার সাথে জাতীয় পতাকা নিয়ে ছবিও তোলেন ডেপুটি মেয়র।







