যেকোনো ক্রাইমে থ্রিলারকেও হার মানাবে আনন্দপুর-নেতাজিনগর অপহরণ কাণ্ড। তদন্ত যতই এগচ্ছে, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এযেনো নিছকই সাজানো একটি গণ ধর্ষণের ঘটনা, নৈপথ্যে আছে বিরাট ষড়যন্ত্র। তেমনটাই দাবি লালবাজার থানার।
পুরো ঘটনায় কলকাতা পুলিশের সূত্রে দাবি, ‘৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি এই অপরাধের নেপথ্যে রয়েছে। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তরুণী তাঁর প্রাক্তন প্রেমিক শুভজিতের কাছে ৫ কোটি টাকা চেয়েছিল। কিন্তু শুভজিত্ সেই টাকা দিতে অস্বীকার করে। তার জেরেই গণধর্ষণের অভিযোগে ফাঁসানোর ছক কষা হয়। এই ষড়যন্ত্রের মূল পাণ্ডা অবশ্য দু’জন। একজন অভিযোগকারী তরুণীর নতুন ‘বন্ধু’ বিক্রম। অপরজন এক মহিলা।’
কে ওই মহিলা তার রহস্য উন্মোচন এই মুহূর্তে করতে চাইছেন না লালবাজার। তবে বিক্রম প্রসঙ্গে তদন্তকারীদের দাবি, ‘ঘটনার রাতের একাধিক সিসিটিভি ফুটেজে গণধর্ষণের মূল অভিযুক্ত শুভজিতের বিলাসবহুল ভলভো গাড়িতে ‘ধর্ষিতা’ তরুণী ও বিক্রমকে দেখা গিয়েছে। আর গাড়িটি তখন চালাচ্ছেন শৌভিক দাস মাল ওরফে সানি নামে এক যুবক।’
বিক্রম নামের ওই যুবকের বলিউডে অবাধ যাতায়াত। তবে ঘটনার পর থেকে বিক্রম পলাতক। তার খোঁজ চলছে। এছাড়াও ওই গাড়ির চালক শৌভিক দাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছে সৌভিক দাসকে।
তদন্তে উঠে এসেছে মূল অভিযুক্ত শৌভিকের লকডাউনের আগে খাবারের হোম ডেলিভারির ব্যবসা করতেন। বান্ধবীর সূত্রেই আলাপ হয় বিক্রমের সাথে। এরপর শৌভিককে, নিজের একটা সিনেমার শ্যুটিং ইউনিটে কেটারিংয়ের অর্ডার বাবদ দিয়েছিল ১৫ লাখ টাকাও অগ্রিম দিয়েছিল বিক্রম।
তবে কিছুদিনের মধ্যেই সেই টাকার সূত্র ধরে মুম্বই পুলিশের টিম হানা দেয় সৌভিক কাছে। কারণ পুরো ১৫ লাখ টাকায় ছিল মুম্বইয়ের ব্যাঙ্ক জালিয়াতির টাকা। যা বিক্রম নিজের অ্যাকাউন্টে না নিয়ে শৌভিকের অ্যাকাউন্টে ট্রান্সফার করায়। ঘটনার পর থেকেই পলাতক বিক্রম।







