সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
কামদূনীর ঘটনায় ভীত কেঁপেছিল গোটা রাজ্যের। ২০১৩ সালের এক ভয়ার্ত পৈশাচিক ঘটনা আজোও চোখের সামনে ভাসছে সবার। কামদুনীর প্রতিবাদীরা গর্জে উঠেছিলো নিরপেক্ষ বিচার ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে।
নিম্ন আদালত অপরাধী কতিপয়কে ফাঁসির সাজা দিলেও অফিযুক্তরা উচ্চ আদালতে আইনী লড়াই করে। যথেষ্ট স্বাক্ষ্য প্রমান না থাকায় হাইকোর্ট ফাঁসির রায় বাতিল করেন। এরপরেই কামদুনি সহ বাংলার বিভিন্ন প্রান্ত আবার নতুন করে কামদুনীর নিরপক্ষ তদন্ত চেয়ে আন্দোলনে সামিল হয়।
কামদুনীর প্রতিবাদীরা জানান, আইনের প্রতি আস্থা আছে বলেই আমরা এই রায় নিয়ে সুপ্রীম কোর্টে দরবার করবো। সেই কথা মতো কামদুনীর প্রতিবাদী নেতৃত্বরা মৌসূমী কয়াল সহ টুম্পা কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়-সহ ৯ জন দিল্লীর উদ্দ্যেশ্যে কলকাতা বিমানবন্দরে আসেন। কি জানালেন প্রতিবাদীরা শুনুন।







