বাসের নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা! বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে রীতিমতো ‘জুতোপেটা’ করলেন ছাত্রীর মা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার রায়পুরে। সোশাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও।
জানা যায়, আক্রান্ত নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। ওই দিন সকালে বাস করে টিউশন পড়তে যাচ্ছিল।
ওই বাসেই ছিলে অভিযুক্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী। অভিযোগ, বাসে ভিড় থাকার সুযোগে নাবালিকার জামার ভিতর থেকে অভিযুক্ত তার বুকে হাত দেয়। নাবালিকা বুঝতে পেরেই চিৎকার করে। তাতেই বাসের অন্যান্য যাত্রীরা বুঝতে পারে গোটা বিষয়টা। এরপরই রায়পুর অঞ্চলে অভিযুক্তকে বাস থেকে নামায় মারমুখি যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নির্যাতিতার মা।
অভিযুক্তকে দেখামাত্রই মেজাজ হারান নির্যাতিতার মা। জনসমক্ষে অভিযুক্তকে “জুতোপেটা” করতে শুরু করে। গোটা ঘটনা রেকর্ড করে ঘটনাস্থলে থাকা যাত্রীরা। এবং তা মুহূর্তে বিদ্যুতের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অন্যদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।







