খেলাধুলা

‘দাদাকে নিয়ে বোর্ড কোনও খারাপ মন্তব্য করেনি’ বিস্ফোরক অরুণ ধুমাল

বিসিসিআই পদে এখনও আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের বোর্ড সভাপতি পদ ছাড়া নিয়ে বিভিন্ন বিতর্ক প্রকাশ্যে আসছে। আসন্ন ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারন সভা। সেখানে নয়া বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। সচিব পদে থাকছেন জয় শাহ। ‘দাদাকে নিয়ে বিসিসিআই কোনও খারাপ কথা বলেনি’, এহেন আবহে এবার এই মন্তব্যই করে বসলেন অরুণ ধুমাল।

পরবর্তী আইপিএল চেয়ারম্যানের কথায়, ‘স্বাধীন ভারতে কোনও বিসিসিআই প্রেসিডেন্ট তিন বছরের বেশি দায়িত্বে ছিলেন না। দাদাকে নিয়ে সংবাদমাধ্যমে যে গুজব ছড়িয়েছে, তাঁকে কিছু বলা হয়েছে বা কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে ছিলেন, এগুলো সব ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে একজনও কেউ একটা কথাও বলেননি।’ ধুমালের সংযোজন, ‘ভারত অধিনায়ক হিসেবে দাদার কেরিয়ার দুর্দান্ত ছিল। তিনি ছিলেন সেরা অধিনায়কদের একজন। প্রশাসক হিসাবে তিনি পুরো দলের সঙ্গে কাজ করেছেন এবং আমরা একটা ইউনিট হিসেবে কাজ করেছি।’

উল্লেখ্য, বোর্ড সভাপতির বদলে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হলে, তা সটান খারিজ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ব্রিজেশ প্যাটেল আইপিএল-এর চেয়ারম্যান পদে রয়েছেন। তাঁর জায়গায় সৌরভকে নিয়ে আসার কথা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.