ভারতীয় পুরুষ দলের , বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড । সোমবার , ২১ এপ্রিল চুক্তি নিশ্চিত করেছে বিসিসিআই । ভারতীয় বোর্ডের চুক্তিতে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৪ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
বিসিসিআই এর চুক্তি অনুযায়ী, ভারতীয় ক্রিকেটারদের তালিকা এবং গ্রেড বিভাগ –
গ্রেড এ+ এ আছেন – রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা।
গ্রেড এ তে আছেন – কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া , শুভমান গিল , ঋষভ পন্থ , মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।
যশস্বী জয়সওয়াল , সূর্যকুমার যাদব , শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল আছেন গ্রেড বি তে ।
গ্রেড সি তে আছেন, তিলক ভার্মা, ঈশান কিষাণ , রিংকু সিং, , আরশদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, সঞ্জু স্যামসন, নীতীশ কুমার রেড্ডি, রজত পতিদার, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, মুকেশ কুমার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, ঋতুরাজ গাইকোয়াড, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে।







