সৌদি আরবের একটি ক্লাব থেকে বিরাট টাকার প্রস্তাব পেয়েও মেসি আমেরিকান সকার লিগে যুক্ত হয়েছেন। বর্তমানে ডেভিড বেকহ্যামের আমেরিকান দল ইন্টার মিয়ামি সেই দলের এক গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড লিওনেল মেসি। মেসি এই দলে যোগ দেওয়ার পর মেসি পার্টনার জর্ডি অ্যালবা, সের্জিও বাস্কুয়েত। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছে উরুগুয়ের অন্যতম সেন্টার ফরওয়ার্ড লুইস সুয়ারেজ। বেশ অনেক দিন ধরেই এই গুজব শোনা যাচ্ছিল যে সুয়ারেজ মিয়ামি তে যোগ দিতে পারে। এখন এই গুজব আদতেই সত্যি হতে চলেছে। বার্সেলোনার পর এখন ইন্টার মিয়ামিতে জুটি হবে মেসি-সুয়ারেজের। সূত্রের খবর মিয়ামির সঙ্গে প্রায় চুক্তি পাকা হয়ে গেছে। দুই পক্ষের সন্মতিতেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে। সব ঠিক থাকলে পরের মরশুমে একই সাথে মাঠে দেখা যাবে মেসি-সুয়ারেজের যুগলবন্দী। বার্সেলোনার পুরোনো চার মহারথী-মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা। ২০১৪-২০২০ সাল ওবধি খেলতে দেখা গেছে। এই সময়কালে ৪টি লা লিগা ও ১টি চ্যাম্পিয়নশিপ লীগে শিরোপা জেতে। মাঠের মধ্যে যেমন দূরন্ত জুটি তেমনই মাঠের বাইরেও খুবই ভালো বন্ধুত্ব দুজনের। অর্ধেক যুগ দুজন মিলে গড়েছে কিন্তু তারপর কিছু সমস্যার জন্য হয়নি কিন্তু এখন আবার সেই সুযোগ আসতে চলেছে।
Read Next
November 14, 2026
মেসিহীন আর্জেন্টিনার নতুন যুগের শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে উরুগুয়ের কাছে হার স্কালোনির দলের
November 13, 2026
যুব অলিম্পিকে ইতিহাস ভারতের! বক্সিংয়ে প্রথম সোনা জিতে নজির গড়লেন মণিপুরের আম্বেকার মেইতেই
November 12, 2026
আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! বদলার অপেক্ষায় আর্যবীররা
November 12, 2026
বিরাটের পরামর্শেই সাফল্য? অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরির পর ভাইরাল আর্যবীর শেহওয়াগের পুরনো ভিডিও
November 12, 2026
দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়
November 11, 2026
ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন সুনীল ছেত্রী
Related Articles
Check Also
Close
-
খেলার মাঝেই , মাঝমাঠে দর্শক ! প্রশ্ন মেলবোর্নের নিরাপত্তা নিয়েDecember 27, 2024







