সোমবার বর্ধমান জিআরপি থানা এবং হাওড়া জিআরপি জেলা থানার উদ্যোগে শরন্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান রেলস্টেশনের ওয়েটিং রুমে।
প্রদীপ প্রজলনের মাধ্যমে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটির উদ্বোধন করলেন অন্ডাল IRP -র সিদ্ধান্ত রবি এবং বর্ধমান জিআরপি থানার ওসি চিন্তাহরণ সিনহা মহাশয় ।
এই শিবিরে GRP এবং RPF -এর কর্মীরা ছাড়াও স্টেশনে আগত রেল যাত্রী সহ বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন ।।
স্বাস্থ্য শিবিরটিতে বিভিন্ন বিভাগীয় চিকিৎসক উপস্থিত ছিলেন, শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, সুগার টেস্ট, ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় ।।
এই উদ্যোগের ফলে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি একটি সামাজিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করলো বর্ধমান GRP ।
বর্ধমান জিআরপি সূত্রে জানা যায় এই স্বাস্থ্য শিবিরে শুধু পুলিশ কর্মীদেরই স্বাস্থ্য পরীক্ষা নয় বর্ধমান স্টেশনের সাধারণ মানুষ , পাশাপাশি স্টেশনে থাকা টিটি পরীক্ষক ট্রেন চালক সহ সাধারণ মানুষদের এখানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।







