বিনোদন

ভোটের প্রচার শেষে ‘দেশু7’-এর প্রস্তুতি শুরু করলেন নায়ক তথা প্রযোজক তথা পরিচালক দেব

গত একমাস ধরে রাজনৈতিক ময়দানে দাপটের সঙ্গে তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার সেরেছেন তারকা সাংসদ দীপক অধিকারী। তবে এবার বাংলায় মিটেছে প্রচারের পর্ব। ঠিক তার পরেই তিনি জোর কদমে প্রস্তুতি নতুন যাত্রার প্রস্তুতি শুরু করলেন। এবার সেই প্রস্তুতি নিয়ে সমাজ মাধ্যমে ঘোষণা করলেন মেগাস্টার দেব।

তীব্র গরমের চোখ রাঙানির মধ্যেই ২৬-এর হাই ভোল্টেজ বিধানসভায় রাজনৈতিক ময়দানে দাপট দেখালেন সকলের নায়ক দেব। তিনি তার সৌজন্যতা বজায় রেখে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রার্থীদের হয়ে জমিয়ে প্রচার করলেন তিনি। তবেই গরমের দাপটে মাঝে সাময়িক অসুস্থ হলেও প্রচার বাতিল করেননি তিনি। বরং সেই অসুস্থতার মধ্যে নিজের কাজ চালিয়ে গিয়েছে। এমনকি ভোট প্রচার শেষেও তিনি কোন রকম বিশ্রাম না নিয়ে নতুন যাত্রার প্রস্তুতি শুরু করলেন। সম্প্রতি তিনি রাজনৈতিক ময়দানে সমানতালে প্রশংসা ও সাফল্যতা অর্জন করলেও তাঁর পরিচয় কিন্তু তৈরি হয়েছে বিনোদন দুনিয়া থেকে। তাই এবার প্রচার শেষ হতেই সেই কাজেই নেমে পরলেন দেব।

প্রায় দীর্ঘ সময় পর বহু জটিলতা ও বিতর্কের পর অবশেষে এবছরের পূজোয় বড় পর্দায় ফিরতে চলেছে ‘দেশু’ জুটি। প্রচারের মাঝে এই সিনেমা নিয়ে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। তারমধ্যে অন্যতম হলো ব্যান্ড তকমা সরিয়ে এই সিনেমার হাত ধরে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে পর্দায় ফেরালেন তিনি। এছাড়াও এই সিনেমার মাধ্যমে দেব পরিচালক হিসেবে হাতেখড়ি দিতে চলেছেন। সবমিলিয়ে পূজোয়ে ফের বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন দেব। এবার প্রচার শেষে তার প্রস্তুতিতে জিমের পোস্ট করলেন তিনি। সেখানেই তিনি ক্যাপশনে ‘দেশু7’ সূচনার ডাক দিলেন নায়ক দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.