জেলা

চন্দ্রকোনা রোড এর দুর্লভগঞ্জ এলাকায় এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এর দুর্লভগঞ্জ এলাকায় বাদপাড় সংলগ্ন ঠাকুর মন্দিরের পাশ থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ দেখতে পায় এক মহিলার অগ্নিদগ্ধ দেহ। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত মহিলার দেহ উদ্ধারের পরে প্রমান পরিচয় পাওয়া যায়নি। ইতিমধ্যে এলাকায় খোঁজখবর নেওয়া চলছে কোথাও কোন মহিলা নিখোঁজ রয়েছে কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.