নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সরকারী স্কুল বিল্ডিং করার অভিযোগ তুলে বিল্ডিং তৈরীর কাজ বন্ধ করলো স্থানীয় মানুষ সহ স্কুলের প্রাক্তনীরা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
বিদ্যালয়ের টীচার ইনচার্জ অয়ন মন্ডল বলেন, সমগ্র শিক্ষা মিশনের প্রোজেক্টে ব্লক প্রেরিত ইন্জিনিয়ার দ্বারা কাজটি হচ্ছে। এখানে বিদ্যালয়ের কোনো হস্তক্ষেপ নাই। তবে স্থানীয়দের নির্মান সামগ্রী খারাপ তোলা অভিযোগকে কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। তিনি বলেন, খারাপ নির্মান সামগ্রী নজরে আসায় আমরা জানিয়েছি , কন্ট্রাকটর মাল বাতিল করেছেন।
তবে স্থানীয় বাসিন্দা সহ স্কুল প্রাক্তনী শিবশংকর দাসের অভিযোগ, যেটুকু নির্মান হয়েছে তা ভেঙে নতুন করে গুনগত মানের ইঁট দিয়ে পুনরায় আবার বিল্ডিং এর কাজ শুরু করতে হবে। নিম্নমানের সামগ্রী দিয়ে কি ভাবে স্কুলের কাজ করা হয়? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।







