জেলা

ট্রেনের মধ্যেই প্রসব করলেন এক সন্তানসম্ভবা মা।

ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথেই ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা। রেল পুলিশ ওই মহিলাকে ট্রেন থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে ট্রেন থামিয়ে সদ্যোজাত সন্তান ও মা-কে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করল। ঘটনায় আজ শুক্রবার শোরগোল পড়ে বেলদা এলাকায়।

জানা যায়, ৩০ শে জুলাই রাতে ব্যাঙ্গালোর স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন ২১ বছরের সন্তানসম্ভবা আসামের সাহা বানু। শুক্রবার ভোর রাতে বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে। এরপর ট্রেনের মধ্যেই প্রসব হয়ে যায়। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিশকে বিষয়টি জানিয়ে বেলদা রেল স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। এরপর প্রসূতি ও সদ্যোজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। বর্তমানে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি ও সদ্যোজাত। দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.