সংশোধনাগারের মধ্যেই নিজের গলার নলী কেটে আত্মহত্যার চেষ্টা করলো এক বিচারাধীন বন্দী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারের। আহতের নাম রহিদুল আদলদার বয়স ২৬। পারুলিয়া কোস্টাল থানা এলাকার কামারপোলের বাসিন্দা রোহিদুল।
পুলিশ সূত্রে জানা যায়, একটি পকস্কো মামলায় প্রায় পাঁচ মাস আগে গ্রেফতার হয় রহিদুল। বিচারাধীন বন্দী অবস্থায় ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারে জায়গা হয় তার । সেখানেই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে। জেল কর্তৃপক্ষ আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছে ওই বন্দী।
জেলের মধ্যে নিজের গলা কেটে কেন আত্মহত্যার চেষ্টা করে ওই বন্দী ইতিমধ্যে তার তদন্তে নেমেছে পুলিশ।
ডা: সি কে পন্ডা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক বলেন,রহিদুল আদলদার তিনি বিছানায় রয়েছেন বেশ কয়েক মাস ধরেই। তার ছোট শিশুর জন্য মানসিক অবসাদগ্রস্ত হয়েছিলেন আর সেই কারণেই তিনি আত্মঘাতী হবার চেষ্টা করেন। তার গলায় ক্ষত রয়েছে ইতিমধ্যেই অপারেশন করা হয়েছে এখন তিনি সুস্থ রয়েছেন।







