জেলা

ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাঁকুড়ার তালডাংরায়, পোস্টারে সিভিক কর্মী ও প্রধানদের হুঁশিয়ারি

ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। আজ সকালে তালডাংরা থানার কাছে, তৃনমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত ৩ টি পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে কিষেনজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবী করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। নাশকতা তো দূর তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজিরবিহীন। এবার সেই ঘটনাই ঘটল। আজ সকাল সাদা কাগজে লাল কালীতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারগুলিতে লেখা বক্তব্য একই। পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে। এমনকি কিষেণজির নামকে কৃষানজিৎ বলে উল্লেখ করা হয়েছে। জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে । একইসঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা। পোস্টারের নীচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপি আই মাওবাদী। পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ। পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.