Uncategorizedরাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য তলব বিভাস অধিকারীকে

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের গতি এনেছে সিবিআই। মামলার একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এবার তৃণমূলের প্রাক্তন নেতা বিভাস অধিকারীকে আবারও তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি উপস্থিত হন নিউটাউনের সিবিআই দফতরে।

তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় বিভাস অধিকারীর নাম উঠে আসে। অভিযোগ, বিভাস অধিকারীর হাত ধরেই একাধিক ব্যক্তিকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। এর আগেও তাঁকে একাধিকবার জেরা করেছে সিবিআই।

আজকের তলবে তাঁর সম্পত্তির উৎস এবং নিয়োগ দুর্নীতিতে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। বিভাস অধিকারী দফতরে প্রবেশের সময় জানান, কিছু নথি জমা দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়েছে। আদালতে সেগুলি চাওয়া হয়েছে বলেই তিনি সিবিআই দফতরে এসেছেন।

তৃণমূল নেতার নাম নিয়োগ দুর্নীতির মত চাঞ্চল্যকর মামলায় জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও তীব্র চর্চা শুরু হয়েছে। বিতর্কের মধ্যে পড়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন বিভাস অধিকারী। তিনি নিজেই কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে নতুন দলের ইস্তেহার প্রকাশ করেছিলেন।

তদন্তের অগ্রগতিতে বিভাস অধিকারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেটাই দেখার। সিবিআই তদন্তের উপর এখন নজর গোটা রাজ্যের।

আরও খবর পেতে নজর রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.