জেলা

ফের আংশিকভাবে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

আজ থেকে বিদ্যাসাগর সেতুতে যান চলাচলের নিয়ন্ত্রণের কারনে কলকাতা পুলিশ সেতুর উপরে ছোট গাড়ি, বাইক, যাত্রীবাহী গণপরিবহণ যাতায়াত এবং সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে।আজ রাত ১০ টা থেকে বন্ধ করে দেওয়া হবে হাওড়াগামী দুটি লেন।

প্রসঙ্গত, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরসিসি) ১ নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। আর এই সেতু মেরামতির জন্য আগামী কয়েক মাস অন্য রুট দিয়ে পণ্যবাহী যান চলাচল করানো হবে। প্রথম ফেজে বন্ধ রাখা হবে হাওড়াগামী লেন। পরের ফেজে ফের বন্ধ থাকবে কলকাতাগামী লেন। এই বিষয়েই পণ্যবাহী গাড়ির বিকল্প পথ নিয়ে লালবাজার কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ রাত ১০ টা থেকে ঘুরপথে যাবে পণ্যবাহী গাড়িগুলি। ডিএল খান রোডের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি বিদ্যাসাগর সেতুর বদলে এজেসি বোস রোড বা ডিএল খান রোড হয়ে হসপিটাল রোড, কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে শহরের বাইরে যেতে পারবে।

অপরদিকে, যে গাড়িগুলি এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যাবে তার রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে। বন্দরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে সেন্ট জর্জ গেট রোডের দিকে। সেগুলিকেও শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাস করানো হবে।

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী ৫ ডিসেম্বর অর্থাত্‍ আজ রাত ১০ টা থেকে এই নিয়ম লাগু হবে। আরও বলা হয়েছে যে যানজট এড়াতে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য যানবাহন চলাচলও অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.