ছয় আরোহী নিয়ে উত্তরাখণ্ড এর জোশীমঠে আছড়ে পড়লো হেলিকাপটার। চার্লি এক্স-রে কোম্পানি পরিচালিত এই হেলিকাপটারটির নিখজেরপরই বাড়ে চাঞ্চল্য। ১ পাইলট সহ ৫ আরহি সমেত হেলিকাপটার এর সন্ধানে আরও দুইটি হেলিকাপটার পাঠানো হলে জানা যায় , হেলিকাপটারটি বদ্রিনাথ থেকে দেরাদুন যাবার পথে হাতি পর্বত অঞ্চলে আছড়ে পড়ে।
পুলিশ সুত্রে খবর , দুপুর ২টো ২১মিনিটে জোশীমঠের কাছে চাই গ্রামে এক দুর্ঘটনার বার্তা পাওয়া যায়। এই ঘটনায় UCADA -এর এক আধিকারিক জানান তাঁরা ওই হেলিকাপটারটিকে আর্মি ক্যাম্প এর অঞ্চলে চাই গ্রামের কাছে দেখতে পান।
এই ঘটনার খবর পেয়ে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনার উদ্ধার কাজ শুরু হবার বার্তা এক্স এ জানান।







