বিনোদন

এবার সেনাজওয়ানের ভূমিকায় বলিউডের ভাইজান

বলিউডে একঘেয়ে সিনেমা আর তেমন টানছে না দর্শকদের। সিকন্দর ছবির ব্যর্থতা বুঝিয়ে দিয়েছে, পুরনো ছক আর চলছে না। সেই কারণেই এবার ভিন্ন ধরণের ছবিতে আসছেন সলমন খান।

পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবিতে গালওয়ান উপত্যকার ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে ভাইজানকে। রাহুল সিং ও শিব অরুরের লেখা ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩ বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। এর আগে সালমান অভিনীত ‘টিউবলাইট’ সিনেমাতেও ভারত-চিন সংঘাত-এর উল্লেখ ছিল। তবে সেই সিনেমাটি বক্স অফিসে সুফল না করলেও সালমানের অভিনয় প্রশংসিত হয়েছিল।

সূত্রের খবর, চিত্রনাট্য শুনেই রাজি হয়েছেন সলমন। সব ঠিক থাকলে চলতি বছরেই শুরু হবে শুটিং। দর্শকদের পছন্দ মাথায় রেখেই এবার নিজের কেরিয়ারে বদল আনছেন ভাইজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.