জেলাবিনোদন

স্ত্রীকে মাটি চাপা দিয়ে তার উপরেই খাটিয়া রেখে তার উপর পড়ে রয়েছে স্বামী

কিছুদিন ধরে বাড়ি থেকে বেরোতে দেখেনি কেউই। তাতেই প্রতিবেশীদের সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। তবে বাড়ির ভিতর যে ঠিক কী হয়েছে, তা ক্ষণক্ষরেও বুঝতে পারেননি তাঁরা। হঠাৎই দুর্গন্ধ বেরনোয়, এলাকাবাসিরা খবর দেয় পুলিশকে। পুলিশ বাড়ির ভিতরে দরজা খুলে যে দৃশ্য দেখেন, তাতেই চক্ষু চরক গাছ!
গৃহবধূর দেহ পচে গিয়ে গন্ধ বেরোছে। কোথা থেকে গন্ধটা বেরচ্ছে, তা খুঁজতে গিয়ে পুলিশ দেখে, মেঝের উপর বেরিয়ে আছে পচা লাশের হাত। ওই ঘরের মধ্যেই গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মহিলার দেহ।তবে মৃত্যু সময় এখনো জানা যায়নি। ঘটনা মধ্যপ্রদেশের খারগোন অঞ্চলের।
বছর ৪০ বয়সী ওই মহিলার স্বামী লক্ষ্মণকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর দেহ পড়ে ছিল খাটের উপর। পুলিশি অনুমান, স্ত্রী রুক্মিনী দেবীকে খুন করে দেহ গর্তে পুঁতে দেন তিনি। আর স্ত্রীর দেহ ওই অবস্থায় রেখে সেখানে খাট পেতে ৪-৫ দিন ধরে শুয়েছিল স্বামী লক্ষ্মণ। পুলিশ আসার আগেই তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয় বলে দাবি জানান পুলিশ।
তবে এখনো খুনের কারণ স্পষ্ট নয়। পুলিশ জানান, খুনের ঘটনা প্রকাশ্যে আসারভয়ে লক্ষ্মণ আত্মঘাতী হন। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.