সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: দক্ষিন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশানের বিভিন্ন ট্রেনে খাওয়ার অনুপযোগী পানীয় জল বিক্রির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। এক অসাধু দল পানের অযোগ্য জল বোতলজাত করে নামী দামী কোম্পানীর স্টীকার দিয়ে ট্রেনে বিক্রি করত। কখনো ব্রান্ডেড কোম্পানীর জলের দরে, অথবা কখনো কখনো তার থেকে কম দামে এই জল বিক্রি করা হত।
খড়গপুর সাব ডিভিশানের হিজলী স্টেশানে এদিন টিকিট পরীক্ষক দল রেলপুলিশকে সংগে নিয়ে একাধিক জায়গায় অভিযান শুরু করে। দূরপাল্লার একটি ট্রেন থেকে হাতে নাতে এদিন এই পানীয় অযোগ্য বোতলজাত জল সহ বিক্রেতা সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে। এদিন রেলের ক্যাটারিং স্টাফদের ড্রেস ছাড়া যারা মাল বিক্রি করেন তাদের ও সতর্ক করেন। রেলের আইন অনুযায়ী এই ধৃত ৪ জন অসাধু ব্যাবসায়ীর বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ ব্যাবস্থা নিয়েছেন। যাত্রীদের ও সতর্ক করেছেন মাল ক্রয় করার সময় একটু যাচাই করে কেনার জন্য।







