বিনোদন

বিদেশি সিনেমার উপর ১০০ শতাংশ কর! মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বিতর্কিত পদক্ষেপ ট্রাম্পের

ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক ঘোষণায় তিনি জানান, আমেরিকার বাইরে নির্মিত সমস্ত সিনেমার উপর ১০০ শতাংশ কর আরোপ করার প্রক্রিয়া শুরু করার জন্য তিনি বাণিজ্য দফতর এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে (USTR) নির্দেশ দিয়েছেন।
মার্কিন চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি দ্রুত ক্ষয় হচ্ছে এবং এটিকে তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। ট্রাম্পের অভিযোগ, অন্যান্য দেশগুলির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর মতে, এর সঙ্গে শুধু ব্যবসা নয়, বার্তা এবং প্রোপাগান্ডাও জড়িত।
আমেরিকার স্টুডিওগুলোকে দেশেই ছবি তৈরির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “আমরা চাই, ছবির শুটিং আবার আমেরিকায় ফিরে আসুক। এই নতুন ট্যারিফের লক্ষ্য হল, একটি সমান খেলার মাঠ তৈরি করা এবং আমেরিকার মাটিতে স্টুডিওগুলোকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করা।”
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প আরও বলেন, অন্যান্য দেশগুলো লোভনীয় প্রস্তাব দিয়ে আমেরিকার স্টুডিও এবং নির্মাতাদের বিদেশে টেনে নিয়ে যাচ্ছে। এর ফলে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে মার্কিন সিনেমা শিল্পের জন্য ‘গভীর বিপদ’ বলে মনে করছেন।
অন্যদিকে, একই দিনে ট্রাম্প আরও একটি বিতর্কিত ঘোষণা করেছেন। তিনি সান ফ্রান্সিস্কো উপসাগরে অবস্থিত প্রাক্তন আলকাট্রাজ জেল পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছেন। এই বিষয়ে তিনি বিচার বিভাগ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও জেল দফতরকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই দু’টি পদক্ষেপই ইতিমধ্যেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.