সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেই ফলাফলের ভিত্তিতে পিংলা ব্লকে প্রথম স্থান অর্জন করে জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের ছাত্র রাজকুমার মান্না। প্রাপ্ত নাম্বার ৬৮০. রাজকুমারের এই সাফল্যে গর্বিত গোটা পরিবার। এদিন বাড়ীতে গিয়ে রাজকুমারকে সম্বর্ধনা জানায় পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চিন্ময় প্রামানিক। চিন্ময় বাবু সম্বর্ধনা জানানোর পাশাপাশি আগামী দিনে লক্ষ্য স্থির রেখে সফলতার বার্তা দেন রাজকুমারকে। চিন্ময়বাবুকেও অভিনন্দন জানান রাজকুমারের পরিবার।
বলাবাহুল্য রাজকুমার বাংলায় ৯৬, ইংরেজীতে ৯৫, গনিতে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৮, ভূগোলে ৯৮ পেয়ে পিংলা ব্লকে প্রথম, পশ্চিম মেদিনীপুর জেলায় যষ্ঠ ও রাজ্যে ১৬ তম স্থান দখল করেছে। আগামীতে কম্পিটার ইন্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে বলে জানায়







