পূর্বেই দেখা গিয়েছে, ছাত্রী খুনের জন্য , উত্তপ্ত হয়েছিল বীরভূমের রামপুরহাট চত্বর । ফের বৃহস্পতিবার ছাত্রীর অভিভাবকের বিক্ষোভে উত্তপ্ত হলো স্কুল চত্বরে। পাশাপাশি প্রধান শিক্ষক ঢুকতেই, তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ । পরে তাকে তুলে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার যখন অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন , ধীরে ধীরে ভিড় জমানো শুরু করেন স্থানীয়রাও । প্রধানশিক্ষক আসতেই তাকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ । অভিভাবকদের বিরুদ্ধে , তাদের মারধরেরও অভিযোগ ওঠে । পুলিশ বাঁধা দিতে গেলে , ক্ষিপ্ত জনতা , পুলিশের হাত থেকে প্রধান শিক্ষককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । প্রসঙ্গত , গত ২৮ আগষ্ট , সপ্তম শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল । কিন্তু তারপর সময় পেরিয়ে গেলেও , আর বাড়ি ফেরেনা সে। পরিবারের তরফে নিখোঁজ ডায়রি করা হয় থানায়।
পরে জানা যায় , স্কুলেরই ভৌত বিজ্ঞান শিক্ষক ওই ছাত্রীকে অপহরণ করে এবং তারপরই ছাত্রীকে কুচি-কুচি করে কেটে খুন করে বলে বিস্ফোরক অভিযোগ ওঠে। পুলিশও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে।
এই ঘটনায় , এক অভিভাবকের অভিযোগ , “কীভাবে পাঠাব বলুন তো স্কুলে? শিক্ষক যদি এমন হয় কী বলব? আগে ছাত্ররা এই মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেছিল। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেয়নি।”







