ফের গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি । বর্তমানে আপাতত জেলেই ঠাই হয়েছে তার। তবে এবার , জেলে তার সাথে দেখা করতে গেলেন , তার দলের সদস্য । গ্রেফতারির পর এই প্রথম তার সঙ্গে দলের কেউ দেখা করতে যান। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর গিয়েছিলেন জেলবন্দি জীবনকৃষ্ণর সঙ্গে দেখা করতে ।
এদিন জীবনকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসে , বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ূন বলেন , “জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করব। জেলে তো কেউ ভাল থাকে না। তাঁর কোনও সমস্যা হচ্ছে কি না। শারীরিক খোঁজ খবর নিতে এসেছি। এর আগের বার আসা হয়নি। লোক মারফত খোঁজখবর নিতাম।”
চলতি বছরেরই আগষ্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছিলেন মুর্শিদাবাদে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে । তৃণমূল বিধায়কের পিসি ও শ্বশুরবাড়িতেও চালানো হয় তল্লাশি। এম সেদিনও নিজের ফোন পুকুরের উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক , তবে সেই ফোন পুকুরে না পড়ে , পড়ে মাটিতে । তারপরেই তদন্ত করে গ্রেফতার করা হয় বরঞ্চর তৃণমূল বিধায়ক জীবণকৃষ্ণ সাহাকে।







