অফবিটকলকাতা

শনির প্রভাব কমছে, স্বস্তি মিলছে ৫ রাশির জীবনে! আসছে রাজযোগ ও নতুন সুযোগ

দীর্ঘদিন ধরে শনির কড়া প্রভাবে ভুগতে থাকা বহু রাশির জাতকদের জন্য এ বার আসছে সুসংবাদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে মীন রাশিতে অবস্থানরত শনি ধীরে ধীরে তার কঠোর প্রভাব কমাতে শুরু করেছে। এর ফলে মেষ, সিংহ, কন্যা, কুম্ভ ও মীন রাশির জাতকদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন।

কোন কোন ক্ষেত্রে মিলবে সুফল?

শনির অনুকূল অবস্থান এই রাশিগুলিকে এনে দেবে কর্মজীবনে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি। যাদের বহুদিন ধরে চাকরি আটকে আছে, তারা ভালো সুযোগ পেতে পারেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে, অবিবাহিতদের জন্য বিয়ের পথও খুলে যাবে।

শনির অনুকূলে ৫ রাশি

মেষ: দীর্ঘদিনের কর্মজীবনের চাপ কাটবে, ধনলাভ ও উন্নতির সুযোগ আসবে।

সিংহ: সামাজিক সম্মান বাড়বে, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল মিলবে।

কন্যা: বিদেশ যাত্রার যোগ রয়েছে, আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে।

কুম্ভ: সাড়ে সাতির কঠিন দশা শেষের পথে। মানসিক চাপ ও বাধা দূর হয়ে যাবে।

মীন: শনির প্রভাব কিছুটা থাকলেও বৃহস্পতির অবস্থান এর তীব্রতা কমিয়ে দেবে। ফলে ভারসাম্য বজায় থাকবে।

যারা এতদিন শনির কড়া দশায় ভুগছিলেন, তাদের জন্য এবার মুক্তির সময় এসেছে। আসছে রাজযোগ, অর্থ, সম্মান ও সুখের বার্তা। তাই এই শুভ সময়কে কাজে লাগাতে ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.