নিজস্ব সংবাদদাতা: একেই ভ্যাপসা গরম। তার উপর পানীয় জলের সংকট। বেশ কয়েকদিন ধরেই চলছে জলের সমস্যা। ঘটনাটি ঘটেছে খোদ কোলকাতার ঘোলা এলাকায়। আজ রবিবার বেলা বাড়ার সাথে সাথে পানীয় জলের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।
ফলে যানজটের সৃষ্টি হলে তৎপর হয় পুলিশ প্রশাসন। বিক্ষোভকারীদের সাথে পুলিশ প্রশাসনের চলে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি। উত্তেজিত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠি হাতে তেড়ে আসে। পরবর্তীকালে প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় যানজটের সমস্যা মিটেছে।







