বর্তমানে সময় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে প্রবল তরজা চলছে স্লোগান নিয়ে। কখনো কেন্দ্রের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে দেখলেই চলে ‘জয় শ্রীরাম’। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ সফরে এলে তাদের দেখে চলে জয় বাংলা স্লোগান। বর্তমান রাজনৈিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাই খুব স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট পৌঁছতেই দেখা গেল সেই একই চিত্র।
বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সকাল হতেই তিনি রাজ্য বিজেপি নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন। তারপরেই তিনি চলে যান সন্তোষমিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করতে। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতৃত্বকে নিয়ে চলে যান কালীঘাটের মন্দিরে। সেই মন্দিরে পুজো দিয়ে বেরোতেই মন্দিরের বাইরে থাকা ভিড়ের মধ্যে থেকে ভেসে আসে ‘জয় বাংলা’ স্লোগান। যা নিয়ে ফের চড়লো রাজনৈতিক পারদ। গেরুয়া শিবিরের তরফে অভিযোগের আঙ্গুল ঘাসফুল শিবিরের দিকে তুলেছে। তবে রাজ্যের শাসক দল সেই অভিযোগ মানতে নারাজ।







