জেলারাজনীতি

অনুব্রতকে দেখে নেওয়ার হুমকি, সিউড়ির পার্টি অফিসে ভাঙচুর

বুধবার ভোটের ফল প্রকাশের পর প্রথমবার সিউড়ির তৃণমূলের পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। সিউড়ি পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। সেই সময় আচমকাই তিন যুবক মোটা গাছের ডাল ও লাঠি নিয়ে পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়েন। অনুব্রতের সামনেই শুরু হয় ভাঙচুর।

অভিযোগ, পার্টি অফিসের এসি, কাচের জানলা, টেবিল-চেয়ার-সহ একাধিক জিনিসে ভাঙচুর চালান ওই তিন যুবক। এমনকি অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও ভাঙা হয়। তাঁকে মারধর করা না হলেও, ফের সিউড়িতে এলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সামান্য আহত হয়েছেন অনুব্রত।

ঘটনার পরই তিন যুবককে আটক করে পুলিশ। অনুব্রত পুলিশি নিরাপত্তা চাইলে পুলিশ ভ্যান তাঁকে এসকর্ট করে বোলপুরের দিকে নিয়ে যায়। পুলিশি নিরাপত্তার মধ্যেই সিউড়ি ছাড়েন ঋতব্রত শিবিরের তৃণমূল নেতা।

কী কারণে এই হামলা? আটক যুবকদের দাবি, দীর্ঘ ১৫ বছর তৃণমূলের শাসনকালে তাঁরা বিভিন্নভাবে অত্যাচার ও শোষণের শিকার হয়েছেন। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা বলে দাবি তাঁদের। একইসঙ্গে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন। যদিও পুলিশ তাঁদের নিয়ে যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে থাকা অনুব্রত-সমর্থকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.