রাজ্য

গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ৭ বছরের শিশু, জলে ডুবে যাওয়ার অনুমান।

নিজের মায়ের সঙ্গে দিদার বাড়িতে ঘুরতে এসে আচমকা নিখোঁজ হয়ে গেল এক ৭ বছরের শিশু। সোমবার আনুমানিক দুপুর ১টা নাগাদ বি-গার্ডেন গঙ্গার ঘাট থেকে নিখোঁজ হয় বর্ধমানের আটঘড়া মঙ্গলকোট থানার বাসিন্দা কৌশিক মাঝি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা শিল্পা মাঝি তাকে সঙ্গে করে স্নান করাতে গঙ্গার ঘাটে নিয়ে আসেন। স্নান করানোর পর কৌশিককে ঘাটে দাঁড় করিয়ে রেখে শিল্পা নিজে গঙ্গায় স্নান করতে নামেন। কিছুক্ষণ পরে ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাননি তিনি। আশপাশে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও যখন সন্ধান মেলেনি, তখনই শিল্পা মাঝি বিকেল সাড়ে ৪টা নাগাদ এজেসি বোস থানায় গিয়ে নিখোঁজ ডায়রি করেন।

জানা গিয়েছে, কৌশিক মাঝি বর্তমানে বি-গার্ডেন ৫৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকার দিদার বাড়িতে ঘুরতে এসেছিল। প্রায় দু’মাসের জন্য সেখানেই ছিল সে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, হয়তো গঙ্গায় পড়ে গিয়ে শিশুটি জলে ডুবে যেতে পারে। ঘটনার পর বিকেল ৫টা নাগাদ পুলিশ গঙ্গার ঘাট এলাকায় পৌঁছায় এবং খোঁজ শুরু করে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি।
পুলিশের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর তরফ থেকে কর্মীরা আসেন। ডুবুরী নামিয়ে খোঁজ শুরু হয়। প্রথমে পুলিশের তরফ থেকে খোঁজার চেষ্টা করলেও না পেলে অবশেষে ডুবুরি এসেছে এবং খোঁজ চালানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.