সারা বিশ্বজুড়ে বর্তমানে দাঁড়িয়ে পাক ও ভারতের যুদ্ধ নিয়ে চলছে চর্চা। শুধু আন্তর্জাতিক কূটনৈতিক স্তরেই যুদ্ধ চলছে না, প্রবল উত্তেজনার আবহাওয়া গত বছর থেকেই দেখা গিয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবার ফেডারেশন গিল্ডকে কাঠগড়ায় তুলে পরিচালকদের পাশে দাঁড়ালেও হাইকোর্টের বিচারপতি।
টলিউড ইন্ডাস্ট্রি খন্ড যুদ্ধ যেন থামছেন না। নির্দিষ্ট বেশ কয়েকজন পরিচালক বারংবার কাজ করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে। এর জন্য বাধ্য হয়ে পরিচালক বিদুলা ভট্টাচার্য হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর এই পরিচালককে দেখে একই পথে হাঁটা শুরু করে সুদেষ্ণা রায়, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী-সহ আরও ১৫ জন পরিচালক। সকলেই ফেডারেশনের অহেতুক হস্তক্ষেপ সহ স্বাস্থ্যসাথী কার্ড না পাওয়া এবং আরো বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে। তবে সমস্ত পরিচালকের মামলাকে একত্রিত করে একটা মামলা হিসেবেই দেখছে আদালত।
এই মামলার প্রথম শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যাতে ফেডারেশন কোনোভাবে পরিচালকদের কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ না করে। এমনকি তারা যাতে পূর্ণ স্বাধীনতা সঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে নজর দিতে। তারপরেও সরাসরি ফেডারেশন বাধা না দিলেও শ্যুটিংয়ের নির্দিষ্ট দিনের আগে টেকনিশিয়ানদের একাংশ কাজ থেকে সরে দাঁড়াচ্ছে। এখানেই পরিচালকরা প্রশ্ন তোলেন আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে টেকনিশিয়ানদের একাংশ একই ঘটনা বারংবার ঘটাচ্ছে।
মঙ্গলবার অমৃত সিংহের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই ফেডারেশনের আইনজীবী দাবি করেছে পরিচালকরা মিথ্যে অভিযোগ আনছে। টেকনিশিয়ানদের পূর্ণ স্বাধীনতা আছে তারা কাজ সাথে কাজ করবে বা করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। সেই ক্ষেত্রে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন তাহলে সেটা কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শ্যুটিং শুরুর আগের দিন কেন জানাচ্ছে। এমনকি এই শুনানিতেও আগের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি। পাশাপাশি ফেডারেশন গিল্ডকে ভর্ৎসনা করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৯শে মে।







