জেলা

গাছ পুঁতে দিদির সুরক্ষা কবজ কাজের প্রকল্প সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং এক নং বোরো চেয়ারম্যান গার্গী রায়চৌধুরী

দিদির সুরক্ষা কবচ প্রকল্পে আজ শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং এক নং বোরো চেয়ারম্যান গার্গী রায়চৌধুরী গাছ পুতে এই প্রকল্পের সূচনা করেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান শিলাগুড়ির 47টি ওয়ার্ডেই আমাদের সমর্থকেরা প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন।তাদের সুবিধা এবং অসুবিধার কথা জেনে তার সমাধানের চিন্তা করবেন।এবং চেষ্টা করবেন। জেলা সভাপতি এদিন জানান তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে শান্তি আনতে চায়। সেই কারনে মুখ্যমন্ত্রীর প্রকল্পের সূচনা করছি আমরা। সাধারন মানুষের অনেক সমস্যা যেই সমস্যা আমরা সমাধান করতে পারছি না। মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রকল্প চাইছেন সাধারন মানুষের মধ্যে বুঝিয়ে দিতে। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান এই কাজ আমাদের দ্রুত শেষ করতে হবে।তাই আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষের বাড়িতে পৌছে এই কাজ শেষ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.