বিনোদন

প্রথমবার নিবেদকের ভূমিকায় অপর্ণা সেন! বড় পর্দায় আসতে চলেছে ‘অদম্য’ সিনেমা

সুন্দরবন যেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তেমনি লুকিয়ে রয়েছে প্রকৃতির রোষ। সেই সবকিছুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সহজ কথা নয়। এবার সেই প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘অদম্য’ সিনেমা। সেখানেই এবার নতুন ভূমিকায় থাকবেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন।

অপর্ণা সেন হলো বাংলার সিনেমার গর্ব। তিনি পর্দায় আসা মানে কোন নতুন বার্তা নতুন গল্প বহন করে নিয়ে আসা। যা ৯০ দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম সকলেরই মন ছুয়ে যায়। এবার সেই কিংবদন্তি তারকাকেই দেখা গেল এই ‘অদম্য’ সিনেমা এক ভিন্ন ধরনের চরিত্রে। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ২৩ বছরের ছেলে সুন্দরবনের এই সংঘর্ষের মধ্যে কিভাবে বেড়ে উঠেছে। যে ছিল সুন্দরবনের শিকার। তবে সুন্দরবনের সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই লড়াই আন্দোলন করে বেঁচে থাকার উদ্দীপনার জন্যই রাষ্ট্রযন্ত্রের চক্ষুশূল হয়ে ওঠে সেই শিকারি। তারপরেই সেখান থেকে কিভাবে নিজেকে বাঁচায় সেই গল্পই উঠে আসবে এই সিনেমার মাধ্যমে। সেই সিনেমাতেই নিবেদন করছেন বাংলার জনপ্রিয় তারকা অপর্ণা সেন। যা সিনেমার জন্য যে বিশেষ প্রাপ্তি তার বলার অপেক্ষা রাখেনা। এমনকি সিনেমার পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ।

এপ্রসঙ্গে পরিচালক রঞ্জন ঘোষ জানিয়েছেন,“এই প্রথম অপর্ণা সেন কোনও ছবি নিবেদন করছেন। অদম্য দেখবার পর তিনি রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। যখন তাঁকে জিজ্ঞেস করি ছবিটা তিনি প্রেজেন্ট করবেন কিনা, তিনি সাগ্রহে রাজি হন। ছবির উপস্থাপনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল। যখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদের ক্রমাগত ঠকিয়ে চলে, যখন কষ্টার্জিত গণতন্ত্রগুলোকে কৌশলে বদলে ফেলা হয় নির্বাচিত স্বৈরতন্ত্রে, যখন গরিব আরও গরিব হয়, ধনীরা আরও ধনী। যখন আদিবাসীদের বিস্তীর্ণ জমি আর ঘন জঙ্গল মন্ত্রীদের ঘনিষ্ট পুঁজিবাদী বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় নির্লজ্জভাবে, যখন ন্যায়ের খোঁজে সাধারণ মানুষের পক্ষে আইনি পথের আর সামর্থ্য থাকে না। একদল তরুণ, যারা দারিদ্র, জাতপাত, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ধর্মান্ধতা এবং শোষণের শৃঙ্খল থেকে মুক্তি খুঁজতে চায়। তারা নিজেরাই নিজেদের হাতে সমাজের পচন পরিষ্কার করতে নেমে পড়ে। রাষ্ট্র তাদের জন্য তকমা প্রস্তুতই রেখেছে’ওরা চরমপন্থী!’কিন্তু ওরা চরমপন্থী নাকি বিপ্লবী, ওরা দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক সেই সিদ্ধান্ত নেওয়ার দায় একমাত্র আমাদের, জনগণের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.