সব্যসাচী গুছাইত নিজস্ব সংবাদদাতা: জনমত সংগ্রহের মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় প্রার্থী বাছতে হবে। এবং পুরানো তৃনমূল নেতৃত্বদের প্রাধান্য দিতে হবে বলে ঘোষনা করলেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কোচবিহার থেকে শুরু করবেন জনসংযোগ যাত্রা কর্মসূচী।
টানা ২মাস রাজ্যব্যাপী সব জেলায় এই জনসংযোগে নামবেন অভিষেক বন্দোপাধ্যায়। তৃনমূলে নবজোয়ার নামে এই কর্মসূচীতেই পঞ্চায়েতের প্রার্থী বাছাই করার পরিকল্পনা রয়েছে।
রবিবার এই নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে তৃনমূল কংগ্রেসে। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এছাড়াও রয়েছেন মন্ত্রী অরুপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব ভট্টাচার্যের মতো ২২ জন নেতৃত্ব।
একই ভাবে জেলা স্তরে এই কাজ পরিচালনার জন্য গোটা রাজ্যে ৮টি আঞ্চলিক কমিটি ঘোষনা করা হয়েছে। এই আঞ্চলিক কমিটিগুলির সাথে সমন্বয় রেখে রাজ্যস্তরে গঠিত কেন্দ্রীয় কমিটি পুরো নির্বাচন পরিচালনা করবেন।







