ফের শিশুর উপর নির্যাতন। এবার অভিযুক্ত প্রতিমাশিল্পী! অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। ঘটনা হুগলির সিঙ্গুরের।
জানা গিয়েছে, নির্যাতিতার বয়স মাত্র তিন বছর।
বাড়ির পাশেই নির্মাণ হত ঠাকুর। তা দেখতেই যেত শিশুটি। শুক্রবার দুপুরেও সেখানে গিয়েছিল শিশুটি। ওদিকে পরিবারের লোকেরা মেয়ে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। শেষে যেখানে ঠাকুর তৈরি হয়, সেখানে পৌঁছয় তারা। ওখানে গিয়ে পরিারের লোকেরা দেখতে পান, প্রতিমাশিল্পী ওই শিশুর সঙ্গে খারাপ আচরণ করছেন বলে অভিযোগ। তাঁদের চিত্কারে শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনা জানানো হয় থানায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য় হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে ।







