খেলাধুলা

এবার ডার্বিতেই রেফারির তিনটি ভুল সিদ্ধান্ত ঘটলো, ভারতীয় ফুটবল সংস্থা এর পরেও ‘ভার’ নিয়ে চুপ

এবার আইএসএলের রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রায় প্রতিটি ম্যাচেই। বিশেষ করে অফসাইড ও পেনাল্টির ক্ষেত্রে আরো বেশি হয়েছে এই বিতর্ক। রবিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচে অন্তত তিনটি পেনাল্টির ক্ষেত্রে রেফারি তেজস নাগভেঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়েছেন । বার বার দাবি উঠেছে ‘ভার’ প্রযুক্তি চালু করা নিয়ে ।

কিন্তু এই ‘ভার’ নিয়ে চুপ সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। এখনও তারা কোনও সিদ্ধান্ত নিতে পারছে না ।

অরুণাচল প্রদেশে রবিবারই ইটানদরে সর্বভারতীয় ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সংস্থার কার্যকরী সমিতি বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন এআইএফএফ সফাপতি কল্যাণ চৌবে। ওখানে রেফারির মান নিয়ে কথা হয়েছেচিফ । এআইএফএফ-এর একটি রিপোর্ট জনা দিয়েছেন রেফারিং অফিসার। তাতে বলা হয়েছে, আইএসএলের ৮৫ শতাংশ ক্ষেত্রে রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাত্‍, এত বিতর্কের পরেও এআইএফএফ রেফারির পক্ষেই কথা বলছেন ।

বৈঠকে ‘ভার’ প্রযুক্তি চালু করা নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে । পাঁচটি এজেন্সির সঙ্গে নাকি কথা বলা হয়েছে। ভারতীয় ফুটবলে ‘ভার’ চালু করা যাবে না, এমনটা বলছেন না কর্তারা। তবে এই মরসুমে তা কোনও ভাবেই সম্ভব নয়। পরবর্তী মরসুমের আগে এই বিষয়ে আলোচনা হবে। সব ঠিক থাকলে পরের মরসুম থেকে এই প্রযুক্তি শুরু করা যেতে পারে। এআইএফএফ মে মাসের প্রথম সপ্তাহে আবার বৈঠকে বসবে । সেখানে এই বিষয়ে আরও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

ডার্বিতে রবিবারে ১৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। বক্সে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের সঙ্গে ধাক্কা লাগে ক্লেটন সিলভার । রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন। পরে রিপ্লে-তে দেখা যায়, বিশাল ইচ্ছা করে ধাক্কা মারেননি। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তাঁর কিছু করার ছিল না। বড় ম্যাচের শুরুতেই এমন একটি সিদ্ধান্ত রেফারি দিতে না-ও পারতেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার মোহনবাগানের জেসন কামিন্সকে বক্সে ফাউল করা হয়। স্পষ্ট দেখা যায়, কামিন্সের পায়ে মারা হয়েছিল। কিন্তু রেফারি সে ক্ষেত্রে পেনাল্টি দেননি। ম্যাচের শেষ দিকে আবার ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুকে বাগান বক্সে ট্যাকল করা হয়। স্পষ্ট বিষ্ণুর পায়ে মারা হয়েছিল। সেক্ষেত্রে রেফারি পেনাল্টি তো দেনই নি, উল্টে বিষ্ণুকেই ডাইভের জন্য হলুদ কার্ড দেখান। রেফারির সিদ্ধান্ত নিয়ে দুই প্রধান কোচ মাঠেই বিরক্তি প্রকাশ করেন । কিন্তু তার পরেও চুপ এআইএফএফ। ‘ভার’ প্রযুক্তি নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারছে না তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.