বিনোদন

আত্মঘাতী মালাইকার সৎবাবা! তার বাড়িতে গিয়ে মেজাজ হারালেন সলমন।

বর্তমান সপ্তাহের বুধবার নিজের বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হোন মালাইকা অরোরার সৎবাবা অনিল মেহতা। জানা গিয়েছে তখন শহরের বাইরে ছিলেন অভিনেত্রী। খবর পেয়ে মুম্বই ফিরে আসেন তিনি।

মালাইকার সঙ্গে দেখা করতে যান তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন কপূর থেকে শুরু করে অন্যান্য বলিউডের তারকারা। তাদের মধ্যে ছিলেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ় খান ও তাঁর পরিবারের অনেকেই। সঙ্গে সঙ্গে না এলেও পরে মালাইকার বান্দ্রার বাড়িতে যান সলমন খান। কিন্তু সেখানে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন ভাইজান।

সাংবাদিকরা মালাইকার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন । তাঁদের ক্যামেরাবন্দি করা একটি ভিডিয়োয় স্পষ্ট দেখা যায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন স্বয়ং সলমন। ভাইজান এসেছেন শুনে মালাইকার বাড়ির সামনে জড়ো হয়েছিল সলমনের ভক্তেরা। তারকা মালাইকার বাড়ি থেকে বেরিয়ে আসতেই ভক্তেরা সলমনের নাম ধরে চেঁচাতে শুরু করে। বিষয়টি দেখেও তিনি কোনও রকমের প্রতিক্রিয়া দেননি অনুরাগীদের। গম্ভীর মুখে দ্রুত নিজের গাড়িতে উঠে যান সলমন। ভাইজানের অভিব্যক্তিই বলে দেয়, তিনি এই বিষয়টিতে খুবই বিরক্ত হয়েছেন।

উল্লেখ্য মালাইকার বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় করার ঘটনার সমালোচনা করেন বরুণ ধওয়ানও। এই রকম কঠিন পরিস্থিতিতে কী ভাবে সাংবাদিকরা ছবি তুলছেন এবং ভিডিয়ো করছেন! প্রশ্ন তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.