বঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া (Special Summary Revision)। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন BLO (Booth Level Officer)-রা। কিন্তু কীভাবে এই ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি।
বিশেষজ্ঞদের পরামর্শ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময় একটুখানি ভুলও ডেকে আনতে পারে বড় সমস্যা। তাই সতর্কভাবে কাজ করতে হবে ধীরে সুস্থে।
যা করবেন:
১️⃣ ফর্ম হাতে পাওয়ার পর প্রথমেই সেটির একটি জেরক্স কপি করে নিন।
২️⃣ আগে পেন্সিল দিয়ে পুরো ফর্মটি পূরণ করুন, তারপর সঠিকভাবে যাচাই করে অরিজিনাল ফর্মে পেন দিয়ে লিখুন।
৩️⃣ ফর্মের প্রথম অংশে কিছু তথ্য আগে থেকেই দেওয়া থাকে — নাম, ঠিকানা, এপিক নম্বর ইত্যাদি। এগুলি ভালোভাবে মিলিয়ে দেখুন যেন কোনও বানান ভুল না থাকে।
ছবি ও নথি জমা দেওয়ার নিয়ম:
ফর্মের নির্দিষ্ট অংশে দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
পুরনো ছবি দিলে আগের ছবিই ছাপা হবে নতুন কার্ডে।
জন্ম তারিখ আগের কার্ডে যেমন ছিল, তেমনই লিখুন। না থাকলে আধার বা প্যান কার্ডে যেটা আছে সেটি লিখুন — ইংরেজিতে।
আধার নম্বর ঐচ্ছিক হলেও ভোটার কার্ডে আধার নম্বর দেওয়া পরামর্শযোগ্য।
বর্তমান মোবাইল নম্বর অবশ্যই দিন।
অভিভাবকের নাম সংক্রান্ত নির্দেশ:
ফর্মে পিতার নাম বাধ্যতামূলক।
“অভিভাবক” শব্দটি শুধুমাত্র অনাথদের জন্য প্রযোজ্য।
বিবাহিত মহিলারাও বাবার নাম লিখবেন।
বাবা-মায়ের এপিক নম্বর থাকলে সেটিও উল্লেখ করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ:
২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী তথ্য দিতে হবে। যাদের নাম তখন ছিল না, তাদের ক্ষেত্রে বাবা-মায়ের তথ্য অবশ্যই দিতে হবে।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভুল হলে ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগে সমস্যা দেখা দিতে পারে। তাই ফর্ম পূরণের সময় সাবধানতা অবলম্বন করুন এবং প্রয়োজনে স্থানীয় BLO-র সাহায্য নিন।
রাজ্যের প্রতিটি জেলায় এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম জমা না দিলে পরবর্তীতে ভোটার তালিকায় নাম সংশোধন বা সংযোজন করতে দেরি হতে পারে।
চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে — রাজ্যের প্রতিটি জেলার ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আপডেট নিয়ে আমরা থাকব আপনার পাশে।







