অফবিট

ঘুমের মধ্যে কেন স্বপ্ন দেখে মানুষ

সারাদিনের ক্লান্তির শেষে ঘুমের মধ্যে বহু ধরনের স্বপ্ন আসে। বিভিন্ন স্বপ্নের ঘটনার কথা ঘুম ভাঙলেও বারবার মনে ঘোরাফেরা করে। বহু স্বপ্ন মনে দাগ কেটে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সমস্ত স্বপ্নের মানে রয়েছে। যেমন ঘুমের ঘোরে কেউ যদি জলের স্বপ্ন দেখেন , তাহলে তার নেপথ্যে কিছু অর্থ থাকে।

* কোনও ব্যক্তি যদি জল ভরতি পাত্রের স্বপ্ন দেখেন, তাকে হলে তা সম্পত্তির প্রতীক মনে করা হয়। স্বপ্নে বালতি ভরতি জলের স্বপ্ন দেখলে, ভবিষ্যতে অর্থের সঙ্গে সম্মান লাভ করা যায়। আবার বালতি সামান্য খালি থাকলে বুঝতে হবে যে ভবিষ্যতে কাজের চাপ বাড়বে। অতএব এখন থেকেই তার জন্য প্রস্তুত থাকুন। বালতি ভরতি জল ইতিবাচক শক্তির দিকে ইশারা করে। এর ফলে ভবিষ্যতের ঘটনার পূর্বানুমান করতে পারবেন।

* অনেকেই কিন্তু স্বপ্নে নদীর জল দেখেন। স্বপ্ন শাস্ত্রে বলা হয়, নদীর জল দেখা খুব শুভ। এটা ভবিষ্যতে শুভ সময়ের ইঙ্গিত দেয়। স্বপ্নে নদী দেখলে অপূর্ণ স্বপ্ন ও সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায়। পরিমাণে অনেক অর্থ লাভ হয়। দূরে কোন জায়গায় ভ্রমণ করতে পারেন। যদি কোন ব্যক্তির টাকা আটকে থাকেন তাহলে সেই ব্যক্তির টাকা ফেরত পেতে পারেন। প্রেমের জীবনে আসবে সাফল্য।

* নিজেকে জলে ডোবার স্বপ্ন দেখলে বুঝবেন যে, কিছু লাভ করার জন্য জীবনে কঠিন পরিশ্রম করতে হবে। তবে নিজের পরিচিত ব্যক্তিকে ডুবতে থাকার স্বপ্ন দেখলে, তাঁর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে।

* ফুটন্ত জলের স্বপ্ন দেখা শুভ বা অশুভ প্রভাব বিস্তার করে না। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে, জীবনে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন।

* জ্যোতিষশাস্ত্রে কিন্তু সমুদ্রের জল দেখা অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। কারণ সমুদ্রের জল কিন্তু লবণাক্ত। যদি কোন ব্যক্তি স্বপ্নে এটি দেখেন তাহলে কিন্তু খুব খারাপ। তাহলে তাঁর সতর্ক থাকা দরকার। তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অর্থের ক্ষতি হতে পারে। এটি বিশেষত অশান্তির ইঙ্গিত দেয়।

* স্বপ্নে স্বচ্ছ বা পরিষ্কার জল দেখা খুব শুভ বলে মনে করা হয়। যদি কোন লোক স্বপ্নে পরিষ্কার জল দেখেন তাহলে কিন্তু তা খুব শুভ বলে ধরা হয়ে থাকে। কর্মক্ষেত্রে উন্নতি দেখা যায়। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভবনা থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.