অফবিটজেলা

এভারেস্ট জয় করে আর বাড়ি ফেরা হলো না , হিলারি স্টেপ থেকে উদ্ধার বাঙ্গালী পর্বতারোহীর দেহ

এভারেস্টে তেরঙ্গা ওরালেন কিন্তু খুশি উদযাপনের জন্য আর বাড়ি ফিরতে পারলেন না বাঙ্গালী পর্বত আরোহী । মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় মৃত্যু নদিয়ার রানাঘাটের বাসিন্দা সুব্রতর । বছর ৪৫ এর সুব্রত ঘোষ , পেশায় শিক্ষক , নেশায় পর্বতারোহী । হিলারি স্টেপের কাছ থেকে উদ্ধার হয়েছে সুব্রতর দেহ ।

রানাঘাটের সুব্রত এবং সাথে রুম্পা দাস নামক একজন গত ৩১ মার্চ কলকাতা থেকে নেপালে গিয়েছিলেন এভারেস্ট জয়ের উদ্দেশ্যে । বৃহস্পতিবার এভারেস্টও জয় করেন তারা । তারপর রুম্পা ক্যাম্প ফোরে নেমে এলেও নিরাপদ জায়গায় নামতে পারেননি সুব্রত । সাউথ সামিট ও হিলারি স্টেপের মাঝে আটকে পড়েন তিনি । তারপর শুক্রবার হিলারি স্টেপের কাছ থেকে উদ্ধার হয় সুব্রতর দেহ ।

উল্লেখ্য , সুব্রতের পাশাপাশি মৃত্যু হয়েছে ফিলিপিন্সের পর্বতারোহী ফিলিপি দুই স্যান্তিয়াগোর। তিনি শৃঙ্গ জয় করে এসে তাঁবুতে বিশ্রাম নেওয়ার সময় , তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.