কলকাতারাজ্য

কলকাতায় প্রথম বিজনেস কনক্লেভ, শিল্প বিনিয়োগে নতুন রূপরেখা নবান্নের

কলকাতায় শিল্প ও বিনিয়োগের নতুন অধ্যায় খুলতে চলেছে রাজ্য সরকার। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পরিবর্তে এই বছর প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিজনেস কনক্লেভ। সেই সম্মেলনে উপস্থিত আমেরিকা বিভিন্ন প্রদেশের দূতাবাসের প্রধান। এছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন বড় থেকে ছোট সমস্ত বণিক সভার প্রধান সহ অন্যান্য সদস্যরা।

নবান্ন সূত্রের জানা গেছে, কলকাতার ধনধান্য স্টেডিয়ামেই এই কনক্লেভের মঞ্চে একসঙ্গে দেখা যাবে দেশের প্রথম সারির শিল্পপতি ও কর্পোরেট প্রতিনিধিদের। পাশাপাশি এই কনক্লেভে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হর্ষ নেওটিয়া, আইটিসি-র কর্ণধার সঞ্জীব পুরি, আরপিএসজি গোষ্ঠীর সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মতো শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের। পাশাপাশি জিন্দল গোষ্ঠীর পক্ষ থেকে পার্থ জিন্দালের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরাও এই কনক্লেভে যোগ দেবেন বলে জানা গিয়েছে। শুধু দেশেরই নয়, আন্তর্জাতিক শিল্প সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও এই কনক্লেভের অন্যতম আকর্ষণ। টাটা মোটরস ও টাটা হিতাচির শীর্ষ আধিকারিকরা থাকছেন।

এছাড়াও সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক উৎপাদনকারী সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের প্রতিনিধিও যোগ দেবেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আইবিএম, ইনফোসিস, উইপ্রোর মতো বহুজাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত বলে নবান্ন সূত্রে জানা গেছে। এমনকি রাজ্যে কর্মরত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের দূতাবাসের প্রধান, বড় ও ছোট বণিকসভাগুলির নেতৃত্ব এবং শিল্পমহলের প্রতিনিধিরা থাকবেন এই কনক্লেভে। মুখ্যমন্ত্রীর পরামর্শে বাছাই করা ৮টি শিল্পক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই আয়োজনের মাধ্যমে।

এই ৮টি ক্ষেত্র হল ইস্পাত, মণি-রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পর্যটন ও বস্ত্রশিল্প। এই শিল্পগুলির সম্ভাবনা তুলে ধরতে ভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে অতিথিদের সামনে রাজ্যের ভবিষ্যৎ শিল্প রূপরেখা উপস্থাপন করা হবে। তবে কনক্লেভের ঠিক আগের দিনই রাজ্যের শিল্পনীতি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন তোলেন, বারবার বাণিজ্য সম্মেলন হলেও কেন বাস্তব বিনিয়োগ রাজ্যে আসছে না। শিল্প কনক্লেভের আবহাওয়াতেও চলছে রাজনৈতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.