ভোরের শহরে ফের আতঙ্কের ছবি। আজ সকালে নারকেলডাঙা থানা এলাকার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো, পরিত্যক্ত বাড়ির একাংশ।
শুধুই ভাগ্য সহায়—বাড়িটিতে কেউ ছিলেন না, ফলে প্রাণহানির খবর নেই।
কিন্তু এই ঘটনার পরও যে প্রশ্নটা আরও জোরাল হচ্ছে—
“আর কতদিন এমন ঝুঁকির শহরে থাকতে হবে?”
বাড়িটিতে কোনও সিঁড়ি ছিল না, ভিতরে প্রবেশও সম্ভব নয়—
ফলে হাইড্রা মেশিন এনে শুরু হয়েছে পুরো ভবন ভেঙে ফেলার কাজ।
স্থানীয়রা স্পষ্ট বলছেন—
এমন অজস্র বিপজ্জনক বাড়ি ছড়িয়ে রয়েছে শহরের নানা কোণায়।
বছরের পর বছর ধরে ফাইল চাপা পড়ে থাকলেও বাস্তবে নজর দেয় না প্রশাসন।
আজ যদি কেউ থাকতেন ওই বাড়িতে?
আজ যদি দুর্ঘটনা ঘটত স্কুল যাওয়ার পথে কোনও শিশুর সঙ্গে?
কেন আগেভাগে ব্যবস্থা নেওয়া যায় না?
এই প্রশ্ন উঠছে বারবার।
কিন্তু উত্তর নেই… শুধু থাকে হুঁশিয়ারি, আতঙ্ক আর ভাগ্য ভরসা।
এই শহরের ভবিষ্যৎ কি তবে এমনই থাকবে? বিপদের ছায়ায় ঢাকা?







