অফবিট

সান স্ট্রোক কী ? হঠাৎ কি কি লক্ষণ দেখা যায় ? সান স্ট্রোক এড়াতে জেনে নিন ৪ টি হোমিওপ্যাথি ওষুধএর নাম

সান স্ট্রোক যা হিট স্ট্রোক হিসাবেও পরিচিত। গরমকালে সান স্ট্রোক যা হিট স্ট্রোক একটি তীব্র তাপের অসুস্থতা এবং এটা একটি ভয়ংকর জীবন সংশয়কারি সমস্যা। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলেও শরীর চেষ্টা করে নিজের তাপমাত্রা বজায় রাখতে। একজন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। যখন প্রচন্ড তাপমাত্রায় আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে আমাদের শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে তাকে সান স্ট্রোক বা হিট স্ট্রোক বলে।

সান স্ট্রোক – এ বিভিন্ন লক্ষ্মণ দেখা যায়- যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, অপ্রকৃতিস্থ হয়ে যাওয়া, খিঁচুনি এমনকি অজ্ঞান ও হয়ে যাওয়ার মত সমস্যা দেখা যায়।

হোমিওপ্যাথিতে কিছু ঔষধ আছে যেগুলো সান স্ট্রোক প্রতিরোধ ও লক্ষণ অনুযায়ী উপশম দিতে পারে।

1. Glonoinum 30 / 200

সূর্যের তাপে মাথা ধরলে, মাথা ভারী লাগলে, তাপ থেকে হিট স্ট্রোকের ঝুঁকিতে এটি উপকারী।

2. Belladonna 30

শরীর গরম হয়ে গেলে, চোখ লাল, মাথা ব্যথা, চটচটে মেজাজ হলে ভালো কাজ করে।

3. Natrum Carbonicum 30

যারা সূর্য সহ্য করতে পারেন না, রোদে গেলেই মাথা ধরার প্রবণতা থাকে-তাদের জন্য কার্যকর।

4. Carbo vegetabilis 30

যদি রোগী খুব দুর্বল, ঘেমে যাচ্ছে, চেতনা হারানোর উপক্রম-তবে উপকারী।

কীভাবে ব্যবহার করবেন?

সান স্ট্রোকের লক্ষণ দেখা দিলে প্রতি ১৫-২০ মিনিট অন্তর ২-৩ বার ঔষধ দিন (যেমন: Glonoinum 30) যতক্ষণ না উপশম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.