রাজ্য

জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে প্রনামী! দীঘায় বাড়ানো হচ্ছে প্রনামী বাক্সের সংখ্যা

দীঘায় জগন্নাথ দেবের নতুন ঘর দেখতে প্রতিদিন ভিড় উপচে পড়ছে হাজার হাজার দর্শনার্থীদের । কিন্তু মন্দিরে জগন্নাথ দেবের মূল বিগ্রহের সামনে আছে একটিই মাত্র প্রনামি বাক্স । অতিরিক্ত ভিড়ের কারণে হয়তো , অনেকে পৌঁছাতেও পারছে না সেই পর্যন্ত । তাই এবার দীঘার জগন্নাথ মন্দিরের জন্য কর্তৃপক্ষ আরো ১০ টি প্রনামী বাক্স তৈরির বরাত দিয়েছে বলে খবর ।

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন , দারোদ্ঘটন হয় দীঘার জগন্নাথ মন্দিরের । সেদিন বিকাল থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির । জানা গেছে এই ১৫ দিনেই প্রনামির পরিমাণ ছাড়িয়েছে ৯ লক্ষ টাকা ।

দিঘার জগন্নাথধাম ট্রাস্টের অন্যতম সদস্য তথা ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন , ‘‘প্রতি মঙ্গলবার প্রণামীর বাক্সের অর্থ গোনা হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ওই অর্থের পরিমাণ হয়েছে ৯ লক্ষ টাকার কিছু বেশি।’’

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুর ১টা থেকে প্রণামী গণনা শুরু হয় এবং প্রণামী গোনার প্রক্রিয়া চলে রাত ৮ টা পর্যন্ত। কিন্তু দর্শনার্থীরা অনেকেই প্রনামী বাক্স পর্যন্ত না পৌঁছাতে পাড়ায় এবার আরো ১০ টি প্রণামি বাক্স তৈরির বরাত দিয়েছে মন্দির কর্তৃপক্ষ । রাধারমণ দাস জানিয়েছেন , ‘‘ভিড়ের জন্য হাজার হাজার মানুষ প্রণামীবাক্সের সামনে পৌঁছোতেই পারছেন না। সে কারণেই আরও ১০টি বাক্স তৈরি করতে দেওয়া হয়েছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.