দিল্লির একটি আদালতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গায় একজন অটো চালক হত্যার কাণ্ডের মামলায় অভিযুক্ত ১১ জনকে বিকসুর খালাস করল আদালত । আদালত জানায় এই অপরাধে তাদের কোনও ভূমিকা ছিল না এবং তারা আসলে “নির্যাতিতার প্রতি সহানুভূতিশীল” ছিল।
বিচারক জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনার ভিডিও দেখে বোঝা যায় যে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের ভিড়ের মাঝে মারধরের কোনও ভূমিকা নেই । উপরন্ত তারা ওই নির্যাতিতার প্রতি সহানুভূতিশীল ছিল। আদালত অবশ্য অন্য সম্প্রদায়ের আটজনকে হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ গঠনের নির্দেশ দিয়ে বলেন যে তারা আহত ভিকটিমকে মারধর করে রাস্তায় ফেলে রাখে, যার ফলে “প্রতিপক্ষ জনতা, যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তারা সেই ছেলেটির কাছে এসেছিল” এবং সম্ভবত তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
বিচারক জানান, “ভিন্ন সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী জনতার উপর হামলা অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে ক্ষতিকারক কাজ এবং বাব্বুর উপর হামলা এই ধরনের কাজের অংশ ছিল। বিচারক আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের ভিড়ের মধ্যে বাব্বু নামে নির্যাতিত আক্রমণের লক্ষ্য বস্তু হয়ে উঠতে পারে, কি তা পরিকল্পিত বলা যেতে পারে না।”
২০২০ সালে ২৫শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির খাজুরি চক এলাকায় পাথর ছোড়ার সময় বাব্বু মারাত্মকভাবে আহত হন এবং তাতেই মৃত্যু হয় ।
দিল্লির আদালত রিজওয়ান, ইসরার, তৈয়ব, ইকবাল, জুবের, মারুফ, শামিম, আদিল, সাহাবুদ্দিন, ফরমান ও ইমরানকে বেকসুর খালাস করে দেয়। তবে রাহুল, সন্দীপ, হরজিৎ সিং, কুলদীপ, ভরত ভূষণ, ধর্মেন্দ্র, শচীন গুপ্তা ও শচীন রাস্তোগির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
বিচারক পর্যবেক্ষণ করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় তারা ভুক্তভোগীকে এত খারাপভাবে লাঞ্ছিত করে যে এটি তার মৃত্যুর দিকে নিয়ে যায়।এই জনতার লোকজন ‘ডান্ডা’ ধারী ছিল এবং পাথরও ছোড়ে তারা। তাদের তৎপরতায় স্পষ্ট উদ্দেশ্য ছিল, প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের ব্যক্তিদের উপর দাঙ্গা এবং আক্রমণে লিপ্ত হওয়া। এই উন্মত্ত জনতা বাব্বুকে লাঞ্ছিত করে।







