দেশ

অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় সম্মানিত হতে চলেছে শতাধিক রেলস্টেশন

কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন স্কিমের প্রকল্প ভারতীয় রেলকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একাধিক রেলস্টেশন উন্নতভাবে গড়ে তোলার জন্য সংস্কারের কাজ চলছে। এবার এরইমধ্যে আরো একটি বড় চমক ভারতীয় রেল। এবার গোটা দেশের প্রায় শতাধিক রেলস্টেশনকে ভারতীয় রেল সম্মানিত করতে চলেছে।

গত ২ বছর আগে ভারতীয় রেল অমৃত ভারত স্টেশন স্কিম নামের একটি প্রকল্প চালু হয়। সেই প্রকল্পের আওতায় ভারতের ১,৩০০টি স্টেশনে উন্নয়নের কাজ করা হবে। প্রত্যেকটি স্টেশনে স্থানীয় শিল্প সংস্কৃতি, বিশ্বমানের যাত্রী সুবিধা ও স্থানীয় যাত্রী সুবিধার দিকে নজর দেওয়া হবে। পুরোপুরি ভাবে আধুনিকরণের মাধ্যমে সাজিয়ে তোলা হবে এই স্টেশনগুলোকে। যেখানে দেখা যাবে চলমান সিঁড়ি, ফুট ওভারব্রিজ, হাইস্পিড ওয়াইফাই। এছাড়াও উন্নত ব্যবস্থার মাধ্যমে করা হবে রুফ প্লাজা, ফুড কোর্ট, কিয়স্ক। পাশাপাশি সেখানে তৈরি করা হবে ছোটদের খেলার জন্য জায়গা।

১,৩০০টি স্টেশনের মধ্যে ১০০ টি স্টেশনকে সম্মানিত করা হচ্ছে। সেই তালিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের তিনটি রেল স্টেশন। ইতিমধ্যেই আধুনিকরণের কাজের সিংহভাগ সম্পন্ন হয়েছে। তাই এখন শুধু অপেক্ষা চলতি মাসের ২২ তারিখে। এই দিনেই শুভ উদ্বোধন হবে স্টেশনগুলির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.